News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন
Image

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবারের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মানিক দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক।

প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বাজারে চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার খবর সামনে আসে। এরপরই বাজার পরিস্থিতি খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের মজুদ, বিক্রয়মূল্য এবং বাজারদরসহ একাধিক বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ করে চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কেন বাড়ছে, তার কারণও খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026

ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর শহরে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। রাজবাড়ি আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে…

ByByReshmi Debnath Aug 13, 2026

Leave a Reply

Scroll to Top