News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পূর্ণ, জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পূর্ণ, জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ জুলাই: সম্ভাব্য ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে রাজ্যের সব জেলার জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই সব জেলার জেলা শাসকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। বৈঠকে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা (ডিজাস্টার ম্যানেজমেন্ট) বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, ত্রাণ শিবিরে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, “বৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করা সম্ভব নয়। তবে আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।” সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বস্ত করেন তিনি।

Releated Posts

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top