News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই; আহত স্বাস্থ্যকর্মী হাসপাতালে
Image

চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই; আহত স্বাস্থ্যকর্মী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুলাই: চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গুরুতর আহত স্বাস্থ্যকর্মী রাকেশ ভদ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।

অভিযোগ অনুযায়ী, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনির বাসিন্দা ও পেশায় স্বাস্থ্যকর্মী রাকেশ ভদ্র এবং তাঁর স্ত্রী দীপাঙ্কা গুহ রায় রবিবার রাত প্রায় ১০টা ১৫ মিনিটে চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়।

রাকেশ ভদ্রের অভিযোগ, হামলাকারীরা তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে। পাশাপাশি দীপাঙ্কা গুহ রায়ের গলায় থাকা স্বর্ণের চেইন এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় গুরুতর আহত রাকেশ ভদ্রকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে রাকেশ ভদ্র বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অমলেশ দেবনাথ, সাগর দেবনাথ, অঙ্কুশ দেবনাথ, প্রণব দেবনাথ এবং সোনাই মণ্ডল-সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Releated Posts

৩২ নম্বর ওয়ার্ডে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৯ আগস্ট: আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় রোড নম্বর ৩-এর কানাই সাহার গলিতে কভার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

মান্দাইয়ের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার বেহাল রাস্তা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে মান্দাইয়ের ১১ নম্বর মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক, আগরতলায় ১ সেপ্টেম্বর প্রকাশ্য সমাবেশ

আগরতলা, ২৯ আগস্ট: আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026
Scroll to Top