নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর দেবব্রত দাস। রাজ্যপাল নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার গৌরব অব্যাহত রাখবে। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।


















