News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ
Image

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর পাড়া ভোটকেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ দিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর পাড়া ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন সংঘটিত কিছু ঘটনার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার গুরুত্বারোপ করেছেন।

জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং নির্বাচন প্রক্রিয়ায় নিযুক্ত অন্যান্য আধিকারিকদের পেশ করা রিপোর্টে উল্লেখিত অনিয়মের জন্য রাজ্য নির্বাচন কমিশনার প্রভাবিত ভোটকেন্দ্রগুলি-অর্থাৎ ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) জেলা পরিষদ কেন্দ্রের ১০/৩ ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১০/১৭ রামদেব ঠাকুর পাড়া এস.বি. স্কুলের ভোটগ্রহণ প্রক্রিয়াকে বাতিল (void) ঘোষণা করে পুন:ভোট গ্রহনের নির্দেশ দিয়েছেন। এই পুনঃভোট গ্রহণ আগামী ১৬ই এপ্রিল, ২০২৬ তারিখে সকাল ৭.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পুনঃভোট গ্রহণ যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার লক্ষ্যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট গ্রহনের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে রাজনৈতিক দলসমূহ, প্রার্থীগণ এবং ভোটার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে কমিশন।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ১৩ এপ্রিল: দক্ষ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় বড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top