News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী
Image

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সোমবার দলীয় কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের পরদিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করা বিজেপির একটি প্রচলিত রীতি। সেই অনুযায়ী এদিনের বৈঠকে বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণের ধরণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
তিনি বলেন, পোলিং এজেন্ট, প্রার্থী এবং দলীয় নেতাদের কাছ থেকে আমরা ভোটগ্রহণ সংক্রান্ত রিপোর্ট পেয়েছি। এগুলি মূলত কেন্দ্রভিত্তিক একটি সমীক্ষার মতো। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ফলাফল দলের পক্ষে যাবে বলেই মনে হচ্ছে। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

এদিনের বৈঠকে ভোট গণনা প্রক্রিয়া কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ভোট গণনার সময় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য গণনা এজেন্ট ও দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনর্ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু বুথে পরিস্থিতি বিবেচনা করে বিজেপি প্রার্থীরা পুনর্ভোটের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ায় শান্তি বজায় রাখার উপরও জোর দেন তিনি।

তাঁর কথায়, পশ্চিমবঙ্গ, কেরল এবং ত্রিপুরা—এই তিনটি রাজ্যে ভোটের সময় হিংসার ঘটনা ঘটে থাকে। তবে তাঁর কথায়, আমাদের রাজ্যে দীর্ঘদিনের নির্বাচনী হিংসার প্রবণতা কিছুটা কমেছে, তবে এখনও শক্তি প্রদর্শন, হুমকি ও ভয় দেখানোর অভিযোগ শোনা যায়। রাজনৈতিক দলগুলিকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ সাধারণ মানুষ শান্তি চায়।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ১৩ এপ্রিল: দক্ষ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় বড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top