News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিএমপি মানে তিপরা মারপিট পার্টি: মুখ্যমন্ত্রী
Image

টিএমপি মানে তিপরা মারপিট পার্টি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: টিএমপি মানে তিপরা মারপিট পার্টি। এরা মারপিট ছাড়া কিছুই বোঝে না, রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছে। এখন আবার কোন কোন জায়গায় গুলিও ছুঁড়ছে।

আজ টাকারজলা- জম্পুইজলা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী নির্মল দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় এভাবেই মথার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি গনতন্ত্র মেনে চলে, হিংসায় বিশ্বাস করে না। এরাজ্যে টিএমপি এবং পশ্চিমবাংলায় টিএমসি একই কায়দায় মানুষকে দাপিয়ে রাখার রাজনীতি করছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হুমকি ধমকিতে ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। কারণ এই দলের অভিভাবকের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আশা প্রকাশ করে তিনি বলেন, আগামীদিনে এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার হচ্ছেই, কেউ তা আটকাতে পারবে না। আর বিজেপির সরকার গঠন হলে সকল প্রকার কেলেংকারীর হিসাব নেওয়া হবে।

এই জনসভায় জনজাতি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপাহীজলা জিলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ১২ এপ্রিল বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান মুখ্যমন্ত্রী। জনসভা শেষে ১৯৯ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

ছাদের ওপর সূর্য, ঘরে আলো, ১০ মেগাওয়াট উৎপাদন ছাড়িয়ে বিদ্যুতে নতুন যুগের সূচনা করল টিএসইসিএল

আগরতলা, ৮ এপ্রিল: কখনও বিদ্যুৎ মানেই ছিল দূরের কোনও বড় প্ল্যান্ট, বিশাল যন্ত্রপাতি আর অনিশ্চয়তার ছায়া। কিন্তু ছবিটা…

ByByReshmi Debnath Apr 8, 2026

অর্থের শক্তিতে এডিসি দখলের চেষ্টা, জনজাতির স্বার্থে আপস নয়: প্রদ্যোত

আগরতলা, ৮ এপ্রিল: অর্থের বিনিময়ে মুখ্যমন্ত্রী এডিসি দখল করার চেষ্টা করছেন। এমনকি, আগামী দিনে জনজাতিদের অস্তিত্ব মুছে ফেলার…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

টিটিএএডিসি নির্বাচন: পশ্চিম ত্রিপুরায় তিনদিন ড্রাই ডে, নির্দেশ জারি

আগরতলা, ৮ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় তিনদিনের জন্য ড্রাই ডে ঘোষণা করেছে আবগারি দপ্তর।…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু কথা রাখেনি মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: ভ্রষ্টাচার ও অন্যান্য ইস্যুতে মথাকে আজ তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী  প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top