News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাঙল নবনির্মিত সেতু, পরিদর্শনে সুদীপ রায় বর্মন, উঠল নিম্নমানের কাজের অভিযোগ
Image

ভাঙল নবনির্মিত সেতু, পরিদর্শনে সুদীপ রায় বর্মন, উঠল নিম্নমানের কাজের অভিযোগ

আগরতলা, ৮ এপ্রিল: পাবিয়াছড়া ও ফটিকরায় বিধানসভা এলাকার সংযোগকারী সোনাইমুড়ি-তেলিয়া গ্রামের নবনির্মিত সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বহুদিনের দাবির ভিত্তিতে নির্মিত এই সেতু ভেঙে পড়ায় চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। ওই ঘটনার খবর পেয়ে বুধবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দও। ক্ষতিগ্রস্ত সেতু ঘুরে দেখার পর তিনি নির্মাণকাজের মান নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। মাঝপথে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকার পর পুনরায় টেন্ডার ডেকে কাজ শুরু হয়। বর্তমানে কলকাতার একটি সংস্থা পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে নির্মাণের দায়িত্বে রয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটিরও বেশি।

পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে সুদীপ রায় বর্মন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, একাধিক ক্ষেত্রে অনিয়ম ও ‘নেক্সাস’ তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়েও তিনি কটাক্ষ করেন।

এদিকে, সেতু ভেঙে পড়ার ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, নতুন করে সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Releated Posts

লরি ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালকরা

আগরতলা, ৮ এপ্রিল: খোয়াই জাতীয় সড়কের লালটিলা এলাকায় আবারও এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। মঙ্গলবার এই দুর্ঘটনায় অল্পের…

ByByReshmi Debnath Apr 8, 2026

বিশ্রামগঞ্জে শিক্ষকের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার গবাদি পশু

আগরতলা, ৮ এপ্রিল: বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Apr 8, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ব্যক্তি, চাঞ্চল্য

সোনামুড়া, ৮ এপ্রিল : বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির অভিযোগে সোনামুড়ায় গুরুতর দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। বাড়ির ওপর…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় জোরকদমে বিজেপির প্রচার, গণতান্ত্রিক পরিবেশে জোর বিল্লু জমাতিয়ার

তেলিয়ামুড়া, ৮ এপ্রিল:আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। এরই মধ্যে ১১…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top