News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন
Image

বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন

আগরতলা, ৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এই উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভারতীয় জনসংঘের প্রণেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়ের দর্শনের প্রবর্তক দীনদয়াল উপাধ্যায়-র প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জনসেবার আদর্শকে সামনে রেখে রাষ্ট্রনির্মাণে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের নিবেদিতপ্রাণ কর্মীদের অবদানের কথাও স্মরণ করা হয়।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা দলের পক্ষ থেকে সকল কার্যকর্তাদের প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Releated Posts

জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত

আগরতলা, ৬ এপ্রিল : জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৬ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নানা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top