আগরতলা, ৬ এপ্রিল: বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে জনজাতিদের। তাই ভোট দেওয়া উচিত ডাবল ইঞ্জিন পরিচালিত সরকার কে। তাহলে জনজাতীদের সামগ্রী উন্নয়ন সাধিত হবে। ১৪নং বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের ২০ নং বুথের চাকমাপাড়া এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।
তিনি বলেন আঞ্চলিক রাজনৈতিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়নের জন্য কাজ করে না। তবে বিজেপি একমাত্র দল যা জনজাতিদের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য নিবেদিত।
মন্ত্রী বলেন, কংগ্রেস ১৪১ বছর আগে গঠিত হয়েছিল এবং এর সদস্য সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ । চীনের কমিউনিস্ট পার্টি ১০৫ বছর আগে প্রতিষ্ঠিত এবং এর সদস্য সংখ্যা ৯কোটি ৮ লক্ষ , আর বিজেপি মাত্র ৪৬ বছর আগে গঠিত এবং এরই মধ্যে সদস্য সংখ্যা ১৪ কোটি। যা পৃথিবীর কোনও রাজনৈতিক দলের এত বিশাল সদস্য সংখ্যা নেই।
তিনি জানান বিজেপির বর্তমানে লোকসভায় ২৪০ সাংসদ , এনডিএসহ ২৯৩ সাংসদ, এবং রাজ্যসভায় ১০৬ সাংসদ, এনডিএসহ ১৪১ সাংসদ রয়েছে। দেশে মোট ৪১২৬ বিধায়ক রয়েছেন, যার মধ্যে বিজেপির ১৪৫০ এবং এনডিএসহ ২৩১৫ বিধায়ক। দেশে ২০ টি রাজ্যে বিজেপি জোট পরিচালিত সরকার আছে এরমধ্যে ১৫ টা রাজ্যে সরাসরি বিজেপি শাসিত সরকার পরিচালনা করছে, যেমন গোয়া, আসাম, রাজস্থান, ওডিশা, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর ইত্যাদি। সকল সম্প্রদায় এবং সকল ধর্মের মানুষ ভোট দেয় বিজেপিকে, কারণ দলের স্লোগান হলো সবকাঁ সাথ, সবকাঁ বিকাশ।
মন্ত্রী জানান,ওয়াকিনগরে ৭৬৩ পরিবারের মধ্যে ৪১৮ টি সরকারি ঘর ৭.৫ বছরে দেওয়া হয়েছে; ৪৫৩ পরিবার বিনামূল্যে চাল পেয়েছে; ৩৬২ জন সামাজিক পেনশন পেয়েছেন, এবং সামাজিক পেনশনও বৃদ্ধি করা হয়েছে। ৪১৩ টি পরিবার পাইপ লাইনে পানীয় জল পেয়েছে এবং ৯৬ জন লাখপতি দিদি হয়েছেন।
তিনি বলেন এখন আর জনজাতিরা আঞ্চলিক দলকে সমর্থন করে না। কারণ তারা দীর্ঘস্থায়ী হয় না। তারা উন্নয়নের দিকে মনোনিবেশ করে না। বিজেপি জনজাতিদের প্রতি যথাযথ সম্মান দেখিয়েছে। গত ৭.৫ বছরে ১১ জন পদ্মশ্রী পেয়েছেন, যার মধ্যে ৯ জন জনজাতি। এ সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। পূর্বের সরকার থাকলেও, কেন মহারাজার মূর্তি স্থাপন করা হয়নি? কেন বিমানবন্দর মহারাজা বির বিক্রমের নামে নামকরণ করা হয়নি? বিজেপি মহারাজার জন্মদিনে ছুটি ঘোষণা করেছে। এই সরকার জনজাতি জনগণের কল্যাণে কাজ করছে। জনজাতি এলাকায় একাধিক প্রকল্প চলছে। তৎকালীন সিপিএম এবং কংগ্রেস, যারা আগে রাজ্য শাসন করেছিল, তারা জনজাতিদের সরকারি সুযোগ থেকে বঞ্চিত করেছিল।
তিনি বলেন জনজাতি এলাকায় ইদানীং মানুষ বিজেপির মুখী হচ্ছে। তারা বহু আঞ্চলিক পার্টি দেখেছে কিন্তু সেগুলো স্থায়ী কিছু দেখা যায়নি। আমাদের উদ্দেশ্য স্পষ্ট সবকা সাথে, সবকা বিকাশ। আমরা মানুষের জন্য বিনামূল্যে চাল, বাড়ি, সড়কসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করেছি।



















