৮ লক্ষ টাকার ইয়াবা সহ দুইজন গ্রেফতার, অটোচালক পলাতক

আগরতলা, ৩০ মার্চ: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বোধজংনগর থানার পুলিশ। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বোধজংনগর থানার ওসি প্রশান্ত দে জানান, সাতমুখিয়া এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি অটো রিকশাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অটোচালক পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে একজন আড়ালিয়া এলাকার বাসিন্দা এবং অন্যজন সিপাহিজলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তাদের আটক করে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে।

সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হলে পুলিশ তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্রমবর্ধমান মাদক পাচার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply