এডিসি নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার, রোডমার্চে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী

আগরতলা, ২৮ মার্চ: এডিসি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে রোডমার্চ। আসন্ন এডিসি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শনিবার ২৬ বীরচন্দ্র কলসী এবং ২২ কাঁঠালিয়া মির্জা কেন্দ্র এলাকায় পুলিশ এবং টিএসআর-এর ৯ ও ১৪ নম্বর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই রোডমার্চ অনুষ্ঠিত হয়। রোডমার্চ চলাকালীন নিরাপত্তা বাহিনী বিভিন্ন সংবেদনশীল এলাকায় টহল দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এবং সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

এদিনের রোডমার্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), টিএসআর নবম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট এবং সংশ্লিষ্ট মহকুমার এসডিপিও।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের টহল ও রোডমার্চ অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

Leave a Reply