পতিছড়ি ড্রপ গেইট এলাকায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শান্তিরবাজার, ১২ মার্চ : দক্ষিণ ত্রিপুরার পতিছড়ি ড্রপ গেইট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের পাশে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে যে পতিছড়ি ড্রপ গেইট এলাকায় জাতীয় সড়কের উপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পরে ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে অনেকের ধারণা, কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply