বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরোধিতায় বিক্ষোভ, রেগুলেটরি কমিশনের কাছে আবেদন ‘অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ১০ মার্চ: রাজ্য বিদ্যুৎ নিগম আগামী ১ এপ্রিল থেকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার জন্য ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নিকট প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আজ বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ‘অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের কনভেনার সঞ্জয় চৌধুরী বলেন, এর আগেও ২০২৫ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ নিগম মাশুল বৃদ্ধির একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই সময় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন শুনানিতে উপস্থিত থেকে প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেছিল। বর্তমান প্রস্তাবের বিরুদ্ধেও সংগঠনের পক্ষ থেকে যুক্তি-সহ একটি দরখাস্ত রেগুলেটরি কমিশনের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই উদ্দেশ্যে মঙ্গলবার বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ নিগমের সামনে সমবেত হন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের নিকট একটি যুক্তিভিত্তিক আবেদনপত্র প্রদান করে, যেখানে ত্রিপুরায় কোনও অবস্থাতেই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করার দাবি জানানো হয়।

এদিকে একই দিনে লোকসভায় ‘বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৫’ পেশ করার কথা রয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারীকরণের পথে এগোনোর আশঙ্কা রয়েছে বলে অভিযোগ। এই বিলের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সর্বভারতীয় সংগঠন ‘অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন’ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে।

তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কনভেনার সঞ্জয় চৌধুরী বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ, স্মার্ট মিটার স্থাপন এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির তীব্র বিরোধিতা করেন। তিনি রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের এই বিষয়গুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান

Leave a Reply