আগরতলা, ৫ মার্চ: রাজধানীর নয় বনমালীপুর এলাকায় নতুন মন্ডল অফিস উদ্বোধন করলেন প্রফেসর ডঃ মানিক সাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মন্ডল অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ফিতা কেটে নতুন অফিসগৃহের দ্বারোদ্ঘাটন করেন। উদ্বোধনের পর তিনি অফিস পরিদর্শন করেন এবং উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মন্ডল অফিস চালু হওয়ায় সংগঠনের কাজ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে মুখ্যমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করা, আগামী দিনের কর্মসূচি এবং তৃণমূল স্তরে দলের কার্যক্রম বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে এলাকার একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নতুন এই মন্ডল অফিসকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের মতে, এই অফিস চালু হওয়ার ফলে এলাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করা আরও সহজ হবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও আরও বৃদ্ধি পাবে।

