News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃণমূল কংগ্রেস কমিউনিস্টের থেকেও ভয়াবহ, তাই প্রেতাত্মার সরকারকে চিরতরে বিদায় দিতে হবে : বিপ্লব
Image

তৃণমূল কংগ্রেস কমিউনিস্টের থেকেও ভয়াবহ, তাই প্রেতাত্মার সরকারকে চিরতরে বিদায় দিতে হবে : বিপ্লব

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেস কমিউনিস্টের থেকেও ভয়াবহ। তাঁরা কমিউনিস্টের দেখানো রাস্তায় চলছে। তাই ২৬ শের নির্বাচনে সমস্ত সম্পদ প্রয়োগ করে প্রেতাত্মার সরকারকে চিরতরে বিদায় দিতে হবে। কারণ, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের শাসন সহ্য করছেন। আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত এক কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর কথা, বঙ্গের মানুষ তৃণমূলের রাজনীতি থেকে মুক্তি পেতে চায়। বিজেপি সরকার জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। আগামী নির্বাচনে তৃণমূলকে জনমঞ্চে পরাজিত করা হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে সমস্ত শক্তি ও সম্পদ প্রয়োগ করে জয় নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিনের শাসন থেকে মুক্ত করতে বিজেপি কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার জনস্বার্থে কাজ করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা বেড়েছে।

এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কমিউনিস্টের থেকেও ভয়াবহ। কারণ, দীর্ঘ ৩৫ বছর কমিউনিস্ট বাংলার মানুষকে শোষন করেছেন। আজ তৃণমূল কংগ্রেসও সেই পথেই হেঁটেছে। আসলে
বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস। তাঁরা বাংলার মানুষকে অনেক কষ্ট দিয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top