News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজের উদ্দেশ্যে বেরিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য
Image

কাজের উদ্দেশ্যে বেরিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী : কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না এক সন্তানের বাবার। লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত গণেশ চৌধুরী পাড়ার বাসিন্দা অমল ভীলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতের ছোট ভাই জানিয়েছেন, প্রতিদিনের মতো দিনমজুরির কাজে সকালে বাড়ি থেকে বের হন অমল ভীল। স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তিনি কৃষ্ণচন্দ্র কোবরা পাড়ায় কাজে গিয়েছিলেন। কিন্তু দুপুরের পর থেকেই তাঁর কোনো খোঁজ খবর পাওয়া যায় নি । পরে এলাকাবাসীরা তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি লেম্বুছড়া ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ঘটনাটি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top