News Flash

Image

কলকাতায় ভূমিকম্প, শহর জুড়ে কম্পন অনুভূত

কলকাতা, শুক্রবার: শুক্রবার দুপুরে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। দুপুর ১টা ২২ মিনিট নাগাদ শহরের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়।এনসিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশে, অক্ষাংশ ২২.৫৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৮৯.১১° পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

অন্যদিকে ইউএসজিএস এর পরিমাপ অনুযায়ী কম্পনের মাত্রা ছিল ৫.৩। ইউএসজিএস জানায়, এর উপকেন্দ্র পশ্চিমবঙ্গের টাকির দক্ষিণ-পূর্বে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত।

কম্পন অনুভূত হওয়ার পর বহু বাসিন্দা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সমাজমাধ্যমে একাধিক ব্যক্তি তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কেউ লেখেন, জীবনে প্রথমবার ভূমিকম্পের কম্পন টের পেলেন। আবার কেউ জানান, প্রবল দোলার মতো অনুভূতি হচ্ছিল। পার্শ্ববর্তী জেলাগুলিতেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে, বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

শহরের বিভিন্ন এলাকায় বাসিন্দারা জানান, সিলিং ফ্যান দুলতে থাকে, আসবাবপত্র কাঁপতে শুরু করে এবং জানালার কাঁচ কেঁপে ওঠে। বহুতল ভবনগুলিতে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

Releated Posts

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top