News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি’র সাধারণ নির্বাচন : চূড়ান্ত ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশিত
Image

টিটিএএডিসি’র সাধারণ নির্বাচন : চূড়ান্ত ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশিত

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে ২৮টি নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা গতকাল ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। ইলেকশন কমিশনার ফর ডিস্ট্রিক্ট কাউন্সিল’র সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

চূড়ান্ত তালিকায় ২৮টি নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১,২৫৭টি। এরমধ্যে কাঞ্চনপুর মহকুমায় ১-দামছড়া-জম্পুই (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৬১টি, ৩-দশদা-কাঞ্চনপুর নির্বাচনী ক্ষেত্রে ৪২টি, কুমারঘাট মহকুমায় ২-মাছমারা নির্বাচনী ক্ষেত্রে ৪২টি, ৪-করমছড়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৫০টি, লংতরাইভ্যালি মহকুমায় ৫-ছামনু (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৮টি, ৬-মনু-ছৈলেংটা নির্বাচনী ক্ষেত্রে ৪০টি, ৭-ডেমছড়া-কচুছড়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৫২টি, গন্ডাছড়া মহকুমায় ৮-গঙ্গানগর-গন্ডাছড়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪২টি, ২৪-রাইমাভ্যালি (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৩টি, খোয়াই মহকুমায় ৯-হালাহালি-আশারামবাড়ি (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৭টি, ১২-রামচন্দ্রঘাট (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪১টি, আমবাসা মহকুমায় ১০-কুলাই-চাম্পাহাওর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৮টি, তেলিয়ামুড়া মহকুমায় ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৮টি, মোহনপুর মহকুমায় ১৩-সিমনা-তমাকারি (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৩৪টি, ১৪-বোধজংনগর-ওয়াকিনগর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৩৫টি, জিরানীয়া মহকুমায় ১৫-জিরানীয়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪০টি, ১৬-মান্দাইনগর-পুলিনপুর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪০টি, জম্পুইজলা মহকুমায় ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৩৯টি, ১৮-টাকারজলা-জম্পুইজলা (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ২৭টি, বিশালগড় মহকুমায় ১৯-আমতলী-গোলাঘাটি (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৭টি, উদয়পুর মহকুমায় ২০-কিল্লা-বাগমা (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৬টি, ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৬২টি, অমরপুর মহকুমায় ২১-মহারাণী-চেলাগাঙ (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৩৭টি, ২৩-অম্পিনগর (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৩টি, করবুক মহকুমায় ২৫-নতুনবাজার-মালবাসা (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৫২টি, শান্তিরবাজার মহকুমায় ২৬-বীরচন্দ্রনগর-কলসি (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৪৫টি এবং সাব্রুম মহকুমায় ২৭-পূর্ব মহুরীপুর-ভুরাতলী (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৫০টি ও ২৮-শিলাছড়ি-মনুবনকুল (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ৫৬টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

Releated Posts

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

জিবি হাসপাতালে কয়েদীর পলায়নচেষ্টা, আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৯ এপ্রিল: জিবি হাসপাতালে আজ এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়। পুলিশ হেফাজতে থাকা এক বাংলাদেশি নাগরিক পালানোর…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

আগরতলা, ৯ এপ্রিল: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি—হিমঘর ও কৃষি শেড নির্মাণ—এখনও বাস্তবায়িত হয়নি।…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top