News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইন আদালত দিয়ে হবে না, গুরুগ্রামে ত্রিপুরার তরুণীর নির্যাতনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার চাই: প্রতিমা ভৌমিক
Image

আইন আদালত দিয়ে হবে না, গুরুগ্রামে ত্রিপুরার তরুণীর নির্যাতনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার চাই: প্রতিমা ভৌমিক

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: আইন আদালত দিয়ে হবে না, গুরগাঁও-এ ত্রিপুরার তরুণীর নির্যাতনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার চাই, এদের ক্ষমা করা পাপের সমতুল্য। আইন আদালত দিয়ে এসব হবে না। হরিয়ানার গুরুগ্রামে পাঠরত রাজ্যের ১৯ বছরের এক ছাত্রীকে ঘিরে নৃশংস নির্যাতনের ঘটনায় এমনটাই বললেন তিনি। আজ হাসপাতালে নির্যাতিতাকে দেখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

তিনি বলেন, এধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত নিজে স্বীকার করেছে সে এই নির্যাতনের জন্যে দায়ী, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ, শিবম নামে এক যুবক, যিনি নরেলা (দিল্লি)-র বাসিন্দা, তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকা তরুণীর শরীরের গোপন অঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয়, ঘটনার সময় তিনি ভিডিও ধারণও করেন বলে এফআইআরে উল্লেখ রয়েছে।
তরুণীর বয়ানের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৮টা ৩৫ মিনিটে গুরুগ্রামে শিবমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১৫, ১১৮(১), ১১৮(২), ১২৭(২), ৬৯ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে।

এফআইআরে অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একটি অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি গুরগাঁওয়ের বাদশাহপুর থানার আওতাধীন এলাকায় ঘটে। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

জিবি হাসপাতালে কয়েদীর পলায়নচেষ্টা, আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৯ এপ্রিল: জিবি হাসপাতালে আজ এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়। পুলিশ হেফাজতে থাকা এক বাংলাদেশি নাগরিক পালানোর…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

আগরতলা, ৯ এপ্রিল: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি—হিমঘর ও কৃষি শেড নির্মাণ—এখনও বাস্তবায়িত হয়নি।…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top