News Flash

  • Home
  • বিদেশ
  • প্যাক্স সিলিকা’-য় ভারতের যোগদান ২১শ শতকের বৈশ্বিক কাঠামো গড়ে দেবে: মার্কিন দূত সার্জিও গর
Image

প্যাক্স সিলিকা’-য় ভারতের যোগদান ২১শ শতকের বৈশ্বিক কাঠামো গড়ে দেবে: মার্কিন দূত সার্জিও গর

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (আইএএনএস) : সেমিকন্ডাক্টর উৎপাদন ও উন্নত প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’-য় শুক্রবার আনুষ্ঠানিকভাবে যোগ দিল ভারত। রাজধানীতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ এই ঘোষণা করা হয়।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, উদীয়মান “প্যাক্স সিলিকা” যুগ ২১শ শতকের অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিশ্বব্যবস্থাকে সংজ্ঞায়িত করবে। তাঁর মতে, এই উদ্যোগে ভারতের অংশগ্রহণ কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গর ভারতের বিশাল প্রতিভা ভাণ্ডার এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলার সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণে ভারত দ্রুত অগ্রসর হচ্ছে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ভারতের সঙ্গে কাজ করছে। তিনি আরও জানান, ওয়াশিংটন নির্ভরযোগ্য প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত এবং ভারত এই অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে।

তিনি বলেন, এটি অত্যন্ত ফলপ্রসূ একটি সামিট। আমাদের দুই দেশের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করছি।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বর্তমানে বিশ্ব ভারতের উপর আগের যেকোনও সময়ের তুলনায় বেশি আস্থা রাখছে। আমাদের বিশাল প্রতিভা ভাণ্ডার রয়েছে এবং আমাদের পররাষ্ট্রনীতি এমনভাবে পরিচালিত হয়েছে, যা আন্তর্জাতিক আস্থা তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় আজ প্যাক্স সিলিকা স্বাক্ষরিত হল, যা সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল, উৎপাদন ও চিপ ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক হবে, বলেন তিনি।

মন্ত্রী জানান, এই পদক্ষেপ ভারতের ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর শিল্পকে ব্যাপকভাবে উপকৃত করবে। ইতিমধ্যেই দেশে ১০টি প্ল্যান্ট স্থাপিত হয়েছে বা স্থাপনের প্রক্রিয়ায় রয়েছে এবং খুব শিগগিরই প্রথম সেমিকন্ডাক্টর কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ভারতে অত্যাধুনিক দুই-ন্যানোমিটার চিপ ডিজাইন করা হচ্ছে এবং দেশে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে উঠছে। এই প্রেক্ষাপটে প্যাক্স সিলিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং দেশের যুবসমাজ এর সুফল পাবে, মন্তব্য করেন বৈষ্ণব।

বিশেষজ্ঞদের মতে, প্যাক্স সিলিকায় ভারতের অংশগ্রহণ উন্নত অর্থনীতির দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সহায়ক হবে।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top