News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত, আরও জ্যেষ্ঠ নেতা দল ছাড়বেন: দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
Image

কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত, আরও জ্যেষ্ঠ নেতা দল ছাড়বেন: দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার দাবি করেছেন, ভূপেন বরার ইস্তফার পর কংগ্রেসের আরও একাধিক জ্যেষ্ঠ নেতা দল ছাড়তে পারেন। তাঁর বক্তব্য, “হিন্দু এবং সাধারণ অসমিয়া মানুষের কাছে কংগ্রেস আর প্রাসঙ্গিক নয়।”

ভূপেন বরার পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভা সাংসদ প্রদ্যুৎ বরদলৈও লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়তে পারেন। তাঁর দাবি, “প্রদ্যুৎ বরদলৈ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে দেবেন।”

এছাড়া কংগ্রেসের আরেক জ্যেষ্ঠ নেতা দেবব্রত শইকিয়াকে নিয়েও রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর দেবব্রত শইকিয়া বিজেপিতে যোগ দেবেন। আমি ব্যক্তিগতভাবে তাঁর মায়ের সঙ্গে কথা বলে তাঁকে বিজেপিতে নিয়ে আসব।”

ভূপেন বরার ইস্তফা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপ কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকেই আরও স্পষ্ট করেছে। তিনি জানান, “আমি আগামীকাল ভূপেন বরার সঙ্গে দেখা করব।” যদিও বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দলটি আর অসমের মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করছে না। তাঁর দাবি, কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল স্তরের কর্মীদের থেকে বিচ্ছিন্ন এবং সংগঠনগতভাবে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে। এর ফলেই শীর্ষ নেতা ও কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব বলেই বিরোধী দলগুলির বহু নেতা-কর্মী বিজেপির দিকে ঝুঁকছেন।

উল্লেখ্য, তিন দশকের বেশি সময় কংগ্রেসে যুক্ত থাকার পর সোমবার আত্মসম্মান ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলে দল ছাড়েন ভূপেন বরা। তাঁর পদত্যাগকে ঘিরে অসমের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের উপর চাপ বাড়াতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top