News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলঙ্গানায় প্রথম পদক্ষেপ জনসেনার, দাবি পবন কল্যাণের
Image

তেলঙ্গানায় প্রথম পদক্ষেপ জনসেনার, দাবি পবন কল্যাণের

হায়দরাবাদ, ১৫ ফেব্রুয়ারি: তেলঙ্গানার পুরসভা নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে জন্মভূমিতেই প্রথম পদক্ষেপ রাখল জনসেনা পার্টি— এমনটাই দাবি করলেন দলের সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

রবিবার তিনি নির্বাচিত প্রার্থী আরুরি বিজয়লক্ষ্মী ও আগ্গু সাগরকে অভিনন্দন জানান। বিজয়লক্ষ্মী নালগোন্ডা জেলার নেরেডুচার্লা পুরসভার একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আগ্গু সাগর মনচেরিয়াল মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্পোরেটর পদে জয়ী হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে জনসেনা পার্টি মোট ৩৩২টি আসনে প্রার্থী দেয় এবং একটি পুরসভা ও একটি কর্পোরেশনে একটি করে আসনে জয় পায়। পবন কল্যাণ বলেন, “একটি ছোট বীজ থেকেই যেমন বিশাল গাছের জন্ম হয়, তেমনই তেলঙ্গানায় দলের শক্ত ভিত্তি স্থাপনের সূচনা হয়েছে।”

দলের তেলঙ্গানা ইউনিটের নেতৃত্বের দাবি, পাঁচটি জায়গায় জনসেনা প্রার্থীরা দ্বিতীয় এবং ৪৭টি ওয়ার্ডে তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করা ওয়ার্ডগুলির মধ্যে প্রায় ১৬ শতাংশ (৫৪টি) ক্ষেত্রে শীর্ষ তিন দলের এক বা একাধিক দলকে পিছনে ফেলেছে জনসেনা।

তেলঙ্গানায় বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। বিরোধী শিবিরে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জনসেনা বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র অংশ। অন্ধ্রপ্রদেশে দলটি তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও বিজেপির সঙ্গে জোট সরকারে রয়েছে।

তবে তেলঙ্গানার পুরসভা নির্বাচনে জনসেনা এককভাবেই লড়েছে, কারণ বিজেপি স্পষ্ট জানিয়েছিল যে তারা কোনও জোটে যাবে না। ১১টি জেলায় প্রার্থী দেয় দলটি। এর মধ্যে নিজামাবাদ জেলায় সর্বাধিক ৪৮ জন, নালগোন্ডায় ৪৬, মহবুবনগরে ৪৪ এবং আদিলাবাদে ৩৯ জন প্রার্থী দেওয়া হয়।

উল্লেখ্য, তেলঙ্গানার ১১৬টি পুরসভা ও সাতটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে ৭ ও ৮ ফেব্রুয়ারি জনসেনা ও বিজেপি প্রার্থীদের সমর্থনে পবন কল্যাণের প্রচারে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়। দলীয় সূত্রে জানানো হয়, সামান্য শারীরিক অসুস্থতার কারণেই সফর বাতিল করা হয়েছে। যদিও গত ডিসেম্বর মাসে তেলঙ্গানা নিয়ে পবন কল্যাণের কিছু মন্তব্য ঘিরে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়।

তেলঙ্গানার সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি হুঁশিয়ারি দিয়েছিলেন, তেলঙ্গানা সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে পবন কল্যাণের ছবি রাজ্যে মুক্তি পেতে দেওয়া হবে না। যদিও জনসেনা দাবি করে, তাদের নেতার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top