আগরতলা, ৬ ফেব্রুয়ারি: আজ পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১.১০৫ কেজি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তল্লাশি চালিয়ে ৫২,৭৬০ ভারতীয় টাকা এবং ৫,৯১০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইন, ১৯৮৫ ও আর্মস অ্যাক্ট, ১৯৫৯ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
ধৃতদের নাম— আলি হোসেন (৪৫), মরিয়ম বিবি (৪১) উভয়ের বাড়ি সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

