প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে নাগেরজলায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন

আগরতলা, ১ ফেব্রুয়ারি : দ্যা সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে আজ নাগেরজলা ড. শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিয়ে নিজেদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়।

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারম্যান বিজয় সাহা, সাধারণ সম্পাদক উত্তম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে, যাতে শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীল চর্চা বাড়ে এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।