আগরতলা, ১ ফেব্রুয়ারি: রবিবার সকালে ছুটির দিনে রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি স্করপিও গাড়ির সঙ্গে একটি আরটিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় পথচারী এক মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে থানায় নিয়ে যায় এবং গাড়ির মালিকদের বিষয়টি অবগত করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

