News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের   তিপরা মথার যুব নেতা ডেভিড মুরাসিং – র
Image

প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের   তিপরা মথার যুব নেতা ডেভিড মুরাসিং – র

আগরতলা, ২৮ জানুয়ারি: মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করার অভিযোগে প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিপরা মথার যুব নেতা ডেভিড মুরাসিং। বুধবার তিনি মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত ২৫ জানুয়ারি তৈবান্দাল এলাকায় একটি রাজনৈতিক সভায় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ডেভিড মুরাসিংকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডেভিড মুরাসিং জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি ভুয়ো প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, বিজেপির একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ দাবি করেন যে, দিল্লি পর্যন্ত তাঁর পদযাত্রার জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে, তা দিয়ে তিনি নাকি একটি নতুন গাড়ি কিনেছেন। মুড়াসিং- এর দাবি এই কথা সম্পূর্ণ মিথ্যা। গত ছয় মাসে তার পরিবারের কেউ নতুন গাড়ি কেনেননি। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে রেবতী ত্রিপুরার এমন অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহন যোগ্য নয় বলেই দাবি ডেভিড  মুরাসিং – র।

ডেভিড মুরাসিং আরও অভিযোগ করেন, প্রাক্তন সাংসদ তার নামে রাবার বাগান কেনা এবং বিদেশ ভ্রমণের কথাও প্রচার করেছেন। তিনি স্পষ্ট করে জানান, গত ছয় মাসে তার পরিবারের কেউ নতুন জমি কেনেননি এবং তিনি বিদেশেও যাননি। এমনকি তার পাসপোর্টই নেই। এসব মিথ্যা অভিযোগের ফলে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেই তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলেই জানান তিনি।

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার বিরুদ্ধে রেবতী ত্রিপুরা যে অভিযোগ করেছেন, তার কোনও প্রমাণ দেখাতে পারলে তিনি তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে বিজেপিতে যোগদান করবেন।
তিনি ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top