News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই দিনে মেলাঘর থানার দু’টি গাঁজা বিরোধী অভিযানে
Image

একই দিনে মেলাঘর থানার দু’টি গাঁজা বিরোধী অভিযানে

আগরতলা, ২৮ জানুয়ারি: নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে একই দিনে দু’টি পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মেলাঘর থানা। একদিকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, অন্যদিকে ব্যাপক গাঁজা কাটিং অভিযানের মাধ্যমে ফলন্ত গাঁজা গাছ ধ্বংস—দুটি অভিযানই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলাঘর থানার তৈবান্দাল ফাঁড়ির অন্তর্গত গামাইছড়া এলাকার গভীর জঙ্গলে মেলাঘর থানার পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনীর যৌথ অভিযানে ২০৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মেলাঘর থানার শেষ সীমানার দুলঙ্গা এলাকায় পৃথক একটি অভিযানে ফলন্ত গাঁজা কাটিং ধ্বংস করা হয়। সেখানে প্রায় ২০টি প্লটে গড়ে ওঠা মোট ১ লক্ষ ৪২ হাজার গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়েছে।

এই দুটি অভিযানের নেতৃত্বে ছিলেন মেলাঘর থানার এসআই সুবীর সাহা, তাঁর সঙ্গে ছিল টিএসআর ও সিআরপিএফ বাহিনী। সফল এই নেশাবিরোধী অভিযানের জন্য স্থানীয় সাধারণ মানুষ পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আগামী দিনেও মেলাঘর থানা নেশাবিরোধী অভিযান আরও জোরদার করবে এবং মাদক কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top