News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল এডিনগর থানার পুলিশ
Image

ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল এডিনগর থানার পুলিশ

আগরতলা, ৩১ ডিসেম্বর: ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধার করে আদালতের নির্দেশে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এডিনগর থানার পুলিশ। সঞ্জয় সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত শুরু করে এডিনগর থানার পুলিশ এবং অভিযুক্তদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করতে সক্ষম হয়।

বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া সোনার চেইনটি প্রকৃত মালিক সঞ্জয় সাহার হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানান, তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকেই ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করা হয়। বর্তমানে ধৃতরা জেল হাজতে রয়েছে।

দীর্ঘদিন পর নিজের সোনার চেইন ফিরে পেয়ে অত্যন্ত খুশি সঞ্জয় সাহা ও তার পরিবারের সদস্যরা। তারা পুলিশের এই দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করে জানান, এ ধরনের পদক্ষেপে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে। উল্লেখ্য, এই ছিনতাই কাণ্ডের তদন্তে এডিনগর থানার পুলিশের তৎপরতায় অভিযুক্তদের গ্রেফতার ও চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার সম্ভব হয়েছে।

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top