News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে হাজারো মানুষের শ্রদ্ধায় বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য সম্পন্ন
Image

ধর্মনগরে হাজারো মানুষের শ্রদ্ধায় বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য সম্পন্ন

ধর্মনগর, ২৮ ডিসেম্বর : নিজের হাতে শিলান্যাস করা শ্মশানেই সম্পন্ন হল ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য। রবিবার সকালে শোকস্তব্ধ পরিবেশে ধর্মনগরের অসংখ্য মানুষ শেষবারের মতো প্রিয় জননেতাকে শ্রদ্ধা জানান।

সকালে তাঁর নিজ বাসভবন থেকে মরদেহ প্রথমে বিজেপি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা কার্যালয় হয়ে অন্তিম যাত্রা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়।

ধর্মনগরের রাজপথ জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে ফুলে ফুলে সাজানো শবযাত্রায় চোখের জলে শেষ বিদায় জানান সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই শেষযাত্রা এক আবেগঘন রূপ নেয়।

প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ধর্মনগর সহ সমগ্র জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। জনসেবায় নিবেদিত এই নেতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকলে।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top