News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত, অভিযুক্ত বাইক আরোহী আটক
Image

উদয়পুরে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত, অভিযুক্ত বাইক আরোহী আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ ডিসেম্বর: উদয়পুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। উদয়পুরের খিলপাড়া–তালতলা এলাকায় একটি দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হয় রেনুকা পাল (৮৫) নামে এক বৃদ্ধা মহিলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেনুকা পাল খিলপাড়া বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক আরোহীর নাম জুটন দাস(১৮)। দুর্ঘটনার পর কাকরাবন থানার পুলিশ তাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতি ও অসাবধানতাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top