প্রয়াত বিশ্ববন্ধু সেনকে বিধানসভায় শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন

আগরতলা, ২৭ ডিসেম্বর: প্রয়াত বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে ত্রিপুরা বিধানসভায় শেষ শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যানরা। এদিন মিছিল করে বিমান বন্দর থেকে বিধানসভার উদ্দেশ্যে বিশ্ববন্ধু সেনের মরদেহ নেওয়া হয়।

আজ দুপুরে প্রয়াত বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছিল। তাঁকে এমবিবি বিমান বন্দরে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তারপর বিধানসভায় নেওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহর্কমীরা।