News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে সদৈব অটল স্মারকে রাজীব ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি
Image

অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে সদৈব অটল স্মারকে রাজীব ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ২৫ ডিসেম্বর: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আজ নতুন দিল্লির সদৈব অটল স্মারক স্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি অটলজির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে রাজীব ভট্টাচার্য বলেন, এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। অটল বিহারী বাজপেয়ীর আদর্শ, দেশপ্রেম এবং দৃঢ় নেতৃত্ব আগামী দিনেও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, প্রতিবছর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটলজির দেখানো পথ অনুসরণ করেই দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Releated Posts

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

ত্রিপুরায় মাদক পাচার চক্রে বড়সড় ধাক্কা, ইডির তিনটি প্রসিকিউশন কমপ্লেইন্ট দাখিল

আগরতলা, ৩ এপ্রিল: ত্রিপুরায় মাদকদ্রব্য চোরাচালান রুখতে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগরতলা সাব-জোনাল অফিস থেকে ইডি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ এপ্রিল:  থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে ফের একবার কঠোর ভাষায় বিধলেন মুখ্যমন্ত্রী প্রফেসর…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top