সিধাইয়ে গাঁজা বাগান ধ্বংস অভিযানে পুলিশের বড় সাফল্য

আগরতলা, ১৬ ডিসেম্বর : আজ ভোরে সিধাই থানাধীন বড়কাঠাল এলাকায় গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামে পুলিশ। অভিযানের শুরুতেই গাঁজা চাষীদের পক্ষ থেকে বাধার মুখে পড়তে হয় অভিযানকারী টিমকে। তবে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বড়কাঠাল এলাকার উড়াবাড়ি সহ একাধিক স্থানে চালানো এই অভিযানে মোট পঞ্চাশ হাজারেরও বেশি গাঁজার গাছ কেটে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এ কে চাকমা। এছাড়াও অভিযানে অংশ নেন পুলিশ, সিআরপিএফ ও টিএসআর-এর জওয়ানরা।

পুলিশ সূত্রে জানা গেছে, নে-শামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।