দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

আগরতলা, ৮ ডিসেম্বর: বিশালগড়ের নদীলাক এলাকায় আজ দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুই যুবক। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওই দূর্ঘটনায় একজনের অবস্থাকে আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্চগতিতে চলা দুটি বাইক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে দুই যুবকই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় একজন রয়েছে বলে জানা যায়।

ঘটনা তদন্তে পুলিশ নেমেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে চেষ্টা করছে।