বিজেপির লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া : সাংসদ বিপ্লব

আগরতলা, ২৯ নভেম্বর: তৃণমূল সরকারের কারণে বাংলায় উন্নয়ন ও বিকাশ যথাযথভাবে পৌঁছাচ্ছে না। তাই বিজেপির লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া। নদিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব বলেন, নির্বাচন একটি গনতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কতটুকু গনতান্ত্রিক তা গোটা রাজ্য জানে। তিনি নিজে উন্নয়নমূলক কাজ করেন না এবং অন্যকেও করতে দেন না।

তিনি আরও বলেন, বঙ্গের দীর্ঘ ৩৫ বছরের কমিউনিস্ট শাসনকালের পরও মানুষের দূর্ভোগ ছিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিউনিস্টদের পথ অনুসরণ করে শাসনভার চালাচ্ছেন।