News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি মণ্ডল নেতা টিংকুব্রত দাসের বিরুদ্ধে এনসিসি থানায় সিপিআইএম নেতার মামলা, খুনের হুমকির অভিযোগে চাঞ্চল্য
Image

বিজেপি মণ্ডল নেতা টিংকুব্রত দাসের বিরুদ্ধে এনসিসি থানায় সিপিআইএম নেতার মামলা, খুনের হুমকির অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ নভেম্বর:
বড়জলা বিধানসভার মণ্ডল নেতা টিংকুব্রত দাসের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ এনে এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। সিপিআইএম সমর্থকদের দাবি, প্রকাশ্যে মেরে ফেলার হুমকি এবং দলকে “দেখে নেওয়ার” মতো বক্তব্য রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী জানান, ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এনডিএ জোটের জয়ের আনন্দে বারজলা মণ্ডলের বিজেপি নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা নটুননগর কো-অপারেটিভের সামনে—বরজলা মণ্ডল বিজেপি অফিসের ঠিক সামনে—একটি র‍্যালি ও পথসভা আয়োজন করে। অভিযোগ, সেই সভা চলাকালীন বিজেপি নেতা টিংকুব্রত দাস প্রকাশ্যে সিপিআইএম কর্মী-সমর্থকদের খুন করার মতো সরাসরি হুমকি দেন।

অমল চক্রবর্তী তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেন, এমন হুমকির ফলে সিপিআইএম সমর্থকদের মধ্যে ভয়, আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য বিজেপি কর্মীদের আরও উসকানি দিতে পারে এবং সরাসরি শারীরিক আক্রমণের পরিবেশ তৈরি করতে সক্ষম। এসব মন্তব্য ফৌজদারি ভীতি প্রদর্শন, উত্তেজনা ছড়ানো এবং সহিংসতা প্ররোচনার শামিল বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পথসভায় প্রকাশ্যে এই হুমকি আইন-শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত এবং এর ফলে রাজ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই ঘটনার পরিপ্রেক্ষিতে টিংকুব্রত দাসের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। পাশাপাশি সিপিআইএম সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনসিসি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।

Releated Posts

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top