News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপ্তাখালির ন্যায্য মূল্যের দোকানে পচা চাল ও নষ্ট ডাল, খাদ্য দফতরের কর্মকর্তার আচরণে ক্ষোভ
Image

উপ্তাখালির ন্যায্য মূল্যের দোকানে পচা চাল ও নষ্ট ডাল, খাদ্য দফতরের কর্মকর্তার আচরণে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ নভেম্বর: পানিসাগর মহকুমার উপ্তাখালি এলাকায় ন্যায্য মূল্যের দোকানে পচা চাল ও কাকরেভরা ডাল বিতরণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, চার-পাঁচ মাস ধরে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে হাজির হন ধর্মনগর খাদ্য দফতরের ইন্সপেক্টর অশিম চৌধুরী, তবে অভিযোগ উঠেছে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং নিম্নমানের চাল ফেরত নেওয়ার নির্দেশ দেন।

পরে ধর্মনগর মহকুমার ডেপুটি কালেক্টর (ডিসিএম) ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের খাদ্যসামগ্রী দেখে বিস্ময় প্রকাশ করেন ও তা অবিলম্বে পরিবর্তনের নির্দেশ দেন।
স্থানীয়দের প্রশ্ন— সরকারের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন পচা খাদ্যসামগ্রী সরকারি ভান্ডার থেকে জনগণের হাতে পৌঁছাচ্ছে? প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top