News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭ দফা দাবিতে চারঘন্টার গণঅবস্থান প্রদেশ যুব কংগ্রেসের
Image

৭ দফা দাবিতে চারঘন্টার গণঅবস্থান প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলা, ৬ নভেম্বর : সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণসহ সাত দফা দাবিতে আজ রাধানগর বাসস্ট্যান্ডে রাজ্যব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, ত্রিপুরা মহিলা কংগ্রেস, এনএসইউআই ও সেবা দল। তাঁদের অভিযোগ তোলেন, রাজ্যে বিজেপি সরকারের আমলে প্রশাসনিক অরাজকতা, বেকারত্ব ও মাদক সমস্যা চরম আকার ধারণ করেছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বিজেপির শাসন গোটা দেশজুড়ে অরাজকতা চলছে। সাধারণ জনগণের দূর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে, সারা রাজ্যে নেশার রমরমা বাণিজ্য চলছে। মানুষ প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে পড়ছে। বিজেপি সরকার নেশা মুক্ত রাজ্য গড়ার স্লোগান তুলে রাজ্য যুক্ত রাজ্যতে পরিণত করছে।

তাঁর অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থেকে রাজ্যকে নেশার করিডর হিসেবে করছে। সব জেনে রাজ্য সরকার নেশার বিরুদ্ধে নির্বিকার ভূমিকা পালন করছে। এদিকে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ত্রিপুরায় আইনশৃঙ্খলার কোনো পরিবেশ নেই। এমনকি, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে।

তাই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাত দফা দাবিতে সরব হয়েছে। সেই সাত দফা দাবিগুলো হল নেশা কারোবারীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা,
সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করা, সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ বন্ধ করা, ধর্ষণ, খুন সহ সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।

তাছাড়া, ১২৫ তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাস করতে হবে এবং ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান করা, অটো, টমটম, ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আকাশচুম্বী মূল্যবৃদ্ধি হ্রাস করা হোক।

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top