News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার নির্বাচন ২০২৫ : সাত দেশের প্রতিনিধিদলের নজরে ভোটগ্রহণ, প্রথমবার সব বুথে সিসিটিভি নজরদারি
Image

বিহার নির্বাচন ২০২৫ : সাত দেশের প্রতিনিধিদলের নজরে ভোটগ্রহণ, প্রথমবার সব বুথে সিসিটিভি নজরদারি

পাটনা, ৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন ভারতের নির্বাচন কমিশনের প্রস্তুতি ও আয়োজন পর্যবেক্ষণ করছেন সাত দেশের ১৬ জন প্রতিনিধি। এই প্রতিনিধিদল এসেছে ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, ফ্রান্স, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড থেকে।

এই সফরটি আয়োজন করা হয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের ইন্টারন্যাশনাল ইলেক্টর্স ভিজিটর প্রোগ্রাম–এর অধীনে। যার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থার আন্তর্জাতিক বিনিময়কে উৎসাহিত করা। প্রতিনিধিদল ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনী ব্যবস্থাপনা, ভোটিং প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

এদিকে, ভারতের নির্বাচন কমিশন এবার ইতিহাস গড়েছে। বিহারে ১০০% ভোটকেন্দ্রে সিসিটিভি নজরদারি চালু করা হয়েছে। এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ রাখার লক্ষ্যে (রিয়েল-টাইম) পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সন্দু ও ড. বিবেক জোশি নিজে দিল্লির নির্বাচন কমিশন সদর দফতরে কেন্দ্রীয় কন্ট্রোল রুমে বসে সরাসরি সিসিটিভি ফিড পর্যবেক্ষণ করেন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ভোটের সময় অনিয়ম বা ব্যাঘাত ঘটলে তা সঙ্গে সঙ্গেই শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিহারের প্রথম দফার ভোটে সুষ্ঠু, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে এই নজরদারি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top