News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতিভুক্ত মানুষদের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে: তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী
Image

তপশিলি জাতিভুক্ত মানুষদের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে: তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ অক্টোবর:
তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে আলোচনা করতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস-এর সভাপতিত্বে বিভিন্ন উপ কমিটিগুলির সঙ্গে আজ এক সভা অনুষ্ঠিত হয়। সোনারতরী স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন উপকমিটিগুলির চেয়ারম্যানগণ এবং দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণের বিষয়ে উপকমিটিগুলির কি কি দায়িত্ব নিতে হবে এ বিষয়ে আলোচনা করতে এটাই প্রথম বৈঠক। তিনি বলেন, রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে দপ্তর। আগামীদিনে তপশিলি জাতির কিভাবে আরো উন্নতি সাধন করা যায় সেদিকে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজকের এই বৈঠকে। তপশিলি জাতি কল্যাণে আগারতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদ, ৬টি নগর পঞ্চায়েত ও ৫৫টি আরডি ব্লকের উপকমিটি রয়েছে। তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে ৬টি কেন্দ্রীয় প্রকল্প ও ১৪টি রাজ্য প্রকল্প রূপায়ণ করা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত তপশিলি জাতির ৯৭২৮ শিক্ষার্থী প্রি-মেট্রিক স্কলারশিপ পেয়েছে। রাজ্যের ৩২টি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে পিএম-অজয় স্কিমের অধীনে ‘আদর্শ গ্রাম’ তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে। রাজ্যের ৩১টি হোস্টেলে ১১৬ জন শিক্ষক তপশিলি ছাত্রছাত্রীদের ইংরেজি, অংক এবং বিজ্ঞান বিষয়ে কোচিং প্রদান করেছে।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top