News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পরিকল্পিতভাবে জাতি ও উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : কংগ্রেস
Image

ত্রিপুরায় পরিকল্পিতভাবে জাতি ও উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : কংগ্রেস

আগরতলা, ২৯ অক্টোবর : ত্রিপুরায় পরিকল্পিতভাবে জাতি ও উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এক বৈঠক এমনটাই দাবি করেন আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া।

আজ আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস রণকৌশল তৈরিতে নেমেছে। সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে আদিবাসী কংগ্রেসের অবস্থান, সংগঠনের শক্তিবৃদ্ধি, এবং তৃণমূল স্তরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া বলেন, একটা শ্রেণি পরিকল্পিতভাবে জাতি ও উপজাতি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু কংগ্রেস সবসময় ঐক্যের রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।

তিনি আরও জানান, আদিবাসী কংগ্রেস আগামী নির্বাচনে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাবে।

সভা শেষে উপস্থিত নেতারা জানান, আগামী দিনে বিভিন্ন অঞ্চলে জনসংযোগ অভিযান ও সংগঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে আদিবাসী সমাজের সমস্যাগুলি সরাসরি জনগণের সামনে তুলে ধরা যায়।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top