News Flash

Image

১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

আগরতলা, ২৮ অক্টোবর : রাজ্যজুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র। ঠিক সেই সময়েই নতুন করে সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানা পুলিশ।

জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙকুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কামরুল মিয়া (বাবা ফরিদ মিয়া)-র বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫০০ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫,০০০ টাকা।

সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা ট্যাবলেটগুলো ১০টি প্যাকেটে মোট ১৬২ গ্রাম ওজনের ছিল। ঘটনাস্থল থেকেই পুলিশ ফরিদ মিয়া (বয়স আনুমানিক ২৮ বছর)-কে গ্রেপ্তার করে।

যাত্রাপুর থানার ওসি সিতি কান্ত বর্ধন জানান, নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন এবং নেশামুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Releated Posts

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top