তিনদিনের পুলিশ রিমান্ডে মাধবী বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর:
মাধবী বিশ্বাসকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। উল্লেখ্য গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতের সোপর্দ করা হয়ে থাকে। দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালত তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। নিজেকে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের বিষয়ে কুরুচিকর মন্তব্য করে আসছিল সে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছিল। এমনকি রাজ্যপুলিশের বিরুদ্ধেও সে তার ভিডিওতে মানহানিকর বক্তব্য রাখছিল। আগরতলার পশ্চিম ও পূর্ব থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রজু হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল।

এদিকে তার পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন,
মাধবীর বিরুদ্ধে কোনো মামলাই ধোপে টিকবে না। সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে শাস্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, নেশা কারবারীদের ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ। কিন্তু কোন কারণ ছাড়াই সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় মাধবী আটক করা হয়েছে। আদালতের উপর ভরসা রয়েছে। মাধবী ছাড়া পাবে বলে আশা ব্যক্ত করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।