কদমতলায় বামগ্রেসের আরও এক দুর্গে ভাঙন, অনাস্থা ভোটে প্রধান রেবা দাসের পরাজয় রাজনগর গ্রাম পঞ্চায়েতে

কদমতলা, ২৭ অক্টোবর:
কদমতলা ব্লক এলাকায় ফের বামগ্রেস শিবিরে। স্থানীয় কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের পর এবার বামগ্রেস পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতেও অনাস্থার সুর জোরালোভাবে উঠেছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত অনাস্থা ভোট। ভোটাভুটিতে ১১ জনের মধ্যে ৯ জন পঞ্চায়েত সদস্যই প্রধান রেবা দাসের বিরুদ্ধে ভোটদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কার্যপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন পঞ্চায়েতের একাংশের সদস্যরা। প্রধান রেবা দাসের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁরা গত ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন জেলা পঞ্চায়েত কর্মকর্তার কাছে।
অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে রাজনগর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। ফলাফলে দেখা যায়, মোট ১১ আসনের মধ্যে রেবা দাসের পক্ষে ভোট পড়ে মাত্র ২টি, আর অনাস্থার পক্ষে পড়ে ৯টি ভোট। রাজনগর গ্রাম পঞ্চায়েতের এই ফলাফলে বামগ্রেস শিবিরে চরম হতাশা ছড়িয়েছে।