News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ আধিকারিকের গাড়ির উপর হামলার তীব্র নিন্দা “আমরা বাঙালী” দলের
Image

পুলিশ আধিকারিকের গাড়ির উপর হামলার তীব্র নিন্দা “আমরা বাঙালী” দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর:
কমলপুর মহকুমার সালেমা থানার মহারাণী এলাকায় পুলিশ আধিকারিকের গাড়ির উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালী দল। দলের যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ এক বিবৃতিতে বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে ন্যস্ত, তারাই যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়াবে—তা ভেবে উদ্বেগ হওয়া স্বাভাবিক।”
তিনি আরও জানান, শুধুমাত্র কমলপুর নয়, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রবণতা বাড়ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। দুলালবাবু উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “বিলোনিয়ায় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গভীর রাতে উচ্চস্বরে ডি.জে. ও সাউন্ড সিস্টেম বাজানো নিষেধ করলে ওরিয়েন্টাল ক্লাবের কর্মকর্তারা ও.সি.-এর উপর হামলা চালায়। এটি রাজ্যের জন্য অশনি সংকেত।”
তিনি আরও বলেন, “গোমতী জেলার ডি.এম.-এর সঙ্গে দেখা না করার অভিযোগে খোদ ডি.এম. অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আর শান্তিরবাজারে পিকেটারদের ধাওয়ায় সাধারণ মানুষ আক্রান্ত হলে তাদের রক্ষা করতে গিয়ে পুলিশও আক্রমণের শিকার হয়েছে।”
এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের তরফ থেকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি উঠেছে। দুলাল ঘোষ জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিয়াজ দেব্বর্মা নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার পর জনজাতি সম্প্রদায়ের কিছু লোকজন তাকে ছাড়িয়ে নিতে পুলিশ আধিকারিকের গাড়ির উপর হামলা চালায়।”
তিনি ক্ষোভের সঙ্গে আরও বলেন, “এর আগেও একাধিকবার থানায় অভিযুক্তদের ধরলে সংগঠিতভাবে থানা আক্রমণ করে অপরাধীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। এর ফলে থানার উপর মানুষের আস্থা তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতির জন্য দায়ী ক্ষমতাসীন দল, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করছে।”
শেষে আমরা বাঙালী দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, সরকার যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়।

Releated Posts

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

আগরতলা, ১২ এপ্রিল: রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ…

ByByReshmi Debnath Apr 12, 2026

টিটিএএডিসি নির্বাচনে সন্ত্রাস, অনিয়ম ও নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা: সিপিআই

আগরতলা, ১২ এপ্রিল: ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ত্রিপুরা রাজ্য পরিষদ আজ অনুষ্ঠিত টিটিএএডিসি নির্বাচনে সংঘটিত ব্যাপক সহিংসতা, ভয়ভীতি…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top