News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় সড়ক-১০ বন্ধ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সিকিম সরকার, পর্যটন ও জনজীবন ব্যাহত
Image

জাতীয় সড়ক-১০ বন্ধ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সিকিম সরকার, পর্যটন ও জনজীবন ব্যাহত

গ্যাংটক, ২২ অক্টোবর: ক্রমাগত বন্ধ ও মেরামতির কারণে সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ জাতীয় সড়ক-১০-এর অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিকিম সরকার। এই সড়কটি রাজ্যকে বাকি ভারতের সঙ্গে সংযুক্ত রাখার একমাত্র লাইফলাইন হওয়ায়, এর বারবার বন্ধ হয়ে পড়া পর্যটন শিল্প এবং স্থানীয় জনসাধারণের যাতায়াতর উপর মারাত্মক প্রভাব ফেলছে, বিশেষ করে চলতি পর্যটন মরসুমে।

এই প্রসঙ্গে সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সি.এস. রাও একটি পত্র পাঠিয়েছেন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড -এর জেনারেল ম্যানেজার সম্রাট সান্যাল-কে। পত্রে রাও উল্লেখ করেন, গত এক বছরে জাতীয় সড়ক-১০-এ অবিরাম এবং দীর্ঘস্থায়ী রোড ব্লক বা সড়ক বন্ধ থাকার ঘটনায় ক্রমবর্ধমান সমস্যা দেখা দিচ্ছে।

তিনি জানান, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, জাতীয় সড়ক-১০-এ সড়ক বন্ধ বা প্রতিবন্ধকতার হার ও সময়কাল দুটোই বেড়ে গেছে। অধিকাংশ সময় এই বন্ধের কোনো পূর্বঘোষণা থাকে না, এমনকি ছোটখাটো সংস্কার কাজের জন্যেও পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, যা পর্যটক ও সাধারণ মানুষের জন্য ভীষণ কষ্টদায়ক হয়ে উঠছে।”

সিকিম সরকার স্পষ্টভাবে জানিয়েছে, জাতীয় সড়ক-১০ রাজ্যের অর্থনৈতিক, পর্যটন ও সরবরাহ ব্যবস্থার মূল শিরা, এবং এই সড়কের অবিরত কার্যকারিতা অত্যন্ত জরুরি। পর্যটন হল রাজ্যের অন্যতম প্রধান রাজস্ব উৎস, যা এই জাতীয় সড়কের উপরই নির্ভরশীল। সড়কটি বন্ধ থাকায় হোটেল, পরিবহন, গাইড, এবং স্থানীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে রাজ্য অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সরকার এনএইচআইডি-কে অনুরোধ করেছে যাতে তারা অপ্রয়োজনীয় সড়ক বন্ধ এড়িয়ে চলে, সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে, এবং সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানো যায়।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top