News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী সফরের দিনেই রাস্তার বেহাল দশা নিয়ে পূর্ত দফতরে ডেপুটেশন সিপিআইএম-র
Image

প্রধানমন্ত্রী সফরের দিনেই রাস্তার বেহাল দশা নিয়ে পূর্ত দফতরে ডেপুটেশন সিপিআইএম-র

আগরতলা, ২২ সেপ্টেম্বর : রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনেই রাজ্যের বেহাল রাস্তাঘাটের সমস্যাকে সামনে এনে সরব হলো সিপিআইএম। পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ত দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে বিক্ষোভ জানায়। তাদের অভিযোগ, রাজ্য সরকার সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে উদাসীন, অথচ প্রধানমন্ত্রীর সফর ঘিরে অতি-উৎসাহী হয়ে পড়ে প্রশাসন।

ডেপুটেশনে সিপিআইএম নেতৃত্ব দাবি করেন, দীর্ঘদিন ধরে পূর্ব আগরতলার একাধিক রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তাগুলি দিয়ে চলাফেরা করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাড়ায় পাড়ায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তায় জমে থাকে জল। অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সিপিআইএম এক জানান, বারবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি, কিন্তু পূর্ত দফতর কোনো সাড়া দেয়নি। আজ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, সেই উপলক্ষে চারপাশে সাজসজ্জা চলছে, রাস্তার পাশে রং করা হচ্ছে, কিছু জায়গায় দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে। এই প্রহসনের বিরুদ্ধে আমরা আজ পূর্ত দফতরের সামনে প্রতিবাদে দাঁড়িয়েছি।

সিপিআইএম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। জনজীবনের স্বার্থে এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top