News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীমন্তপুর চেকপোস্টে বাংলাদেশি যাত্রী আটক, কাস্টমসের হাতে হস্তান্তর
Image

শ্রীমন্তপুর চেকপোস্টে বাংলাদেশি যাত্রী আটক, কাস্টমসের হাতে হস্তান্তর

আগরতলা, ২০ সেপ্টেম্বর : শ্রীমন্তপুর চেকপোস্টে আজ সকালে বেশ কয়েকজন বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিএসএফ গেট দিয়ে অবৈধ জিনিসপত্র বহন করে পারাপার করছিলেন।

ম্যানেজার দেবাশীষ নন্দী আরও বলেন, সম্ভবত তারা নির্ধারিত পণ্যের তুলনায় অতিরিক্ত ওজনের জিনিস নিয়ে যাচ্ছিলেন। হয়তো এই কারণেও তাদেরকে আটক করা হয়েছে।

পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের কাস্টমস বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে কাস্টমস বিভাগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চেকপোস্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top