News Flash

Image

অটো দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

আগরতলা,১০ সেপ্টেম্বর: অটো দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে খেদাছড়া থানাধীন মনাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম প্রমিস রিয়াং (৩৩)। বাড়ি খেদাছড়া চন্দ্র কুমার পাড়ায়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পেট্রোল আনার জন্য স্থানীয় একটি পাম্পে গিয়েছিলেন প্রমিস রিয়াং। ড্রামে করে পেট্রোল নিয়ে একটি অটোতে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে মাত্র এক থেকে দুই কিলোমিটার দূরে মনাছড়া ব্রিজের কাছে পৌঁছতেই অটোটি দুর্ঘটনার কবলে পড়ে।

গুরুতর জখম অবস্থায় প্রমিসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও স্থানীয় এলাকায়।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top